একাডেমির মালিক
কুইজ ও পরীক্ষা
কুইজ বানানো, প্রশ্ন যোগ করা, প্রকাশ করা, আর কে কেমন করল দেখা।
কুইজ তৈরি
- Quizzes খুলে New quiz চাপুন
- Title দিন, তারপর Scope বেছে নিন (নিচে বলা আছে)
- One course বাছলে Course থেকে কোর্সটা বেছে দিন
- Duration (minutes, optional), Passing score (%) আর Max attempts ঠিক করুন
- Create quiz চাপুন
| Scope | কারা দিতে পারবে |
|---|---|
| Whole academy | একাডেমির সব ছাত্র, কোনো কোর্সে ভর্তি না থাকলেও |
| One course | শুধু ওই কোর্সে ভর্তি ছাত্ররা |
| Embedded in a lesson | কোনো লেসনের ভেতরে থাকার জন্য। ছাত্রদের দিক থেকে এটা এখনো চালু হয়নি। |
লেসনের ভেতরের কুইজ ছাত্ররা এখনো দিতে পারে না, লেসন খুললে "শীঘ্রই আসছে" দেখায়। আপাতত Whole academy বা One course বেছে নিন। Scope পরে বদলানো যায় না, আর Duration ফাঁকা রাখলে সময়ের কোনো সীমা থাকে না।
প্রশ্ন যোগ করা
- কুইজের কার্ডে Manage questions → চাপুন
- Add question চেপে প্রশ্নের Type বেছে নিন
- Question text আর Points দিন, তারপর সঠিক উত্তরটা ঠিক করে দিন
| Type | কেমন প্রশ্ন |
|---|---|
| Single choice | কয়েকটা অপশন, একটাই সঠিক |
| Multiple choice | একাধিক সঠিক অপশন। কয়েকটা ঠিক হলে আংশিক নম্বর মেলে। |
| True / false | সত্য না মিথ্যা |
| Short answer | ছাত্র নিজে লিখে উত্তর দেয়। কীভাবে মেলানো হবে তা Match mode-এ ঠিক করুন, যেমন Case-insensitive দিলে ছোট-বড় হাতের অক্ষর ধরা হয় না। |
| Numeric | উত্তর একটা সংখ্যা |
সব ধরনের প্রশ্ন নিজে থেকেই দেখা হয়, খাতা দেখতে হয় না। প্রশ্নের Type পরে বদলানো যায় না।
প্রশ্নে বিষয়ের নাম (যেমন Algebra) দিয়ে রাখলে ছাত্রের অগ্রগতি রিপোর্টে বিষয় ধরে দেখা যায় কে কোথায় দুর্বল।
আরও কিছু সেটিং
কুইজ তৈরি বা এডিট করার সময় এগুলোও পাবেন:
- Shuffle question order per attempt: প্রত্যেকে প্রশ্ন আলাদা ক্রমে পায়
- Shuffle answer options per attempt: অপশনগুলোর ক্রমও বদলে যায়
- Show correct answers after submission: জমা দেওয়ার পর সঠিক উত্তর দেখায়
- Question pool size: অনেক প্রশ্ন থেকে প্রত্যেককে কয়েকটা করে দিতে চাইলে সংখ্যাটা দিন
প্রকাশ করা
নতুন কুইজ Draft থাকে, ছাত্ররা দেখতে পায় না। অন্তত একটা প্রশ্ন যোগ করার পর কুইজের কার্ডে Publish চাপুন।
ঠিকঠাক হয়েছে কি না: কার্ডে Published লেখা আসবে, আর ছাত্ররা তাদের আমার পরীক্ষা পাতায় কুইজটা পাবে।
ফলাফল দেখা
- কুইজের পাতায় View attempts চাপলে দেখবেন কে দিয়েছে, কত পেয়েছে, পাস না ফেল
- কারও সময় বাড়াতে হলে সেখানে Grant time দিয়ে বাড়তি মিনিট দিন
- View analytics-এ Average score, Pass rate আর প্রতিটা প্রশ্নে ছাত্ররা কেমন করেছে দেখা যায়