TutorEngine

আমাদের কথা

শিক্ষকের পাশে দাঁড়ানোর জন্যই

TutorEngine কোনো বিদেশি সফটওয়্যারের বাংলা সংস্করণ নয়। বাংলাদেশে বসে, বাংলাদেশের শিক্ষক আর কোচিং সেন্টারের জন্যই তৈরি।

কেন বানালাম

অনেক শিক্ষকের সাথে কথা বলে একটা জিনিস বারবার শুনেছি — মার্কেটিং তিনি, অফিস তিনি, হিসাবরক্ষক তিনি, পড়ানোও তিনি। একজন মানুষ যতদূর পারেন, প্রতিষ্ঠানটাও ঠিক ততদূর। ভালো পড়িয়েও ছাত্র বাড়ে না, আর ছাত্র বাড়লে নিজের সময়টুকু থাকে না। এই দুটো সমস্যার গোড়া একটাই, আর সেটার সমাধান একটা সিস্টেম — যেটা শিক্ষকের ঘাড় থেকে কাজগুলো নামিয়ে নেবে।

কাদের জন্য

যিনি একা টিউশনি পড়ান, যিনি ছোট একটা ব্যাচ চালান, আর যিনি কয়েকজন শিক্ষক নিয়ে কোচিং সেন্টার চালান — তিনজনের জন্যই। কাজের ধরন আলাদা, কিন্তু সমস্যাটা এক।

আমরা যা করব না

আপনার ছাত্রদের আমরা নিজেদের ছাত্র বানাব না। আপনার টাকা মাঝপথে ধরে রাখব না — পেমেন্ট সরাসরি আপনার নিজের গেটওয়ে অ্যাকাউন্টে যাবে। আপনার কনটেন্ট আটকে রাখব না — চলে যেতে চাইলে সব নামিয়ে নিতে পারবেন। আর কোনো চুক্তিতে বেঁধে রাখব না।

আমরা এখন কোথায়

আমরা নতুন, আর সেটা লুকাচ্ছি না। এখনো হাজার হাজার ব্যবহারকারীর গল্প বলার মতো জায়গায় পৌঁছাইনি — তাই বানিয়ে বলছিও না। এই মুহূর্তে আমাদের কাজ হলো প্রথম যে শিক্ষকেরা ভরসা করছেন, তাঁদের কথা শুনে প্ল্যাটফর্মটা গড়ে তোলা। আপনার মতামতই এখন সবচেয়ে দামি জিনিস।

একজন শিক্ষকের আয় ঠিক করবে তাঁর পড়ানোর মান — তাঁর পরিচিতির পরিধি নয়।

কথা বলতে চান?

প্রশ্ন, পরামর্শ, বা শুধু জানতে চান কীভাবে কাজ করে — যোগাযোগ করুন। শুরু করতে কার্ড লাগবে না।