TutorEngine
সব বিষয়

একাডেমির মালিক

SMS আর চ্যাট

Read in English

ছাত্রদের একসঙ্গে SMS পাঠানো, আর ওয়েবসাইট থেকে আসা মেসেজের উত্তর দেওয়া।

SMS পাঠানো

  1. SMS & campaigns খুলুন
  2. Recipients থেকে বেছে নিন: Course students, Due payments বা Custom numbers
  3. Course students-এ কোর্স বেছে দিতে হয়। Due payments-এ কোর্স না বাছলে সব কোর্সের বকেয়াদাররা পাবে। Custom numbers-এ নিজে নম্বর লিখুন, একবারে সর্বোচ্চ ৫০০টা।
  4. Message-এ Write a message বেছে লিখুন, অথবা Use a template থেকে একটা বেছে নিন
  5. Preview recipients চেপে কারা পাবে দেখে নিন, তারপর Send campaign চাপুন

পাঠানোর পর আর ফেরানো যায় না, তাই Preview recipients দেখে নেওয়া ভালো।

ঠিকঠাক হয়েছে কি না: History ট্যাবে পাঠানো SMS-টা দেখাবে।

বারবার পাঠানোর মেসেজ

Templates ট্যাবে New template চেপে মেসেজ লিখে রাখুন। মেসেজে {{studentName}}, {{courseName}} বা {{dueAmount}} লিখলে পাঠানোর সময় প্রত্যেকের নিজের নাম, কোর্স আর বকেয়ার অঙ্ক বসে যায়।

SMS কোন অ্যাকাউন্ট দিয়ে যায়

Payment & SMS gateways-এ নিজের SMS গেটওয়ে (BulkSMSBD) যোগ করলে সব SMS সেই অ্যাকাউন্ট দিয়ে যায়, খরচও সেখানেই। যোগ না করলে আমাদের অ্যাকাউন্ট দিয়ে যায়।

ট্রায়ালের সময় আমাদের অ্যাকাউন্ট দিয়ে সীমিত সংখ্যক SMS পাঠানো যায়। ট্রায়াল শেষে ওয়ালেট রিচার্জ না করা পর্যন্ত SMS পাঠানো বন্ধ থাকে।

চ্যাটের উত্তর দেওয়া

Chat inbox-এ ওয়েবসাইটে আসা অতিথি, আপনার ছাত্র আর TutorEngine টিমের মেসেজ এক জায়গায় আসে। একটা কথোপকথন খুলে Write a reply… ঘরে লিখে Send চাপুন।

কাজ শেষ হলে Close চাপতে পারেন, তবে বন্ধ করা কথোপকথন এখান থেকে আবার খোলা যায় না।