ছাত্র
ছাত্রের প্যানেল
কীভাবে লগ ইন করবেন, আর প্যানেলের কোথায় কী পাবেন।
লগ ইন
- একাডেমির ওয়েবসাইটের লগ ইন পাতা খুলুন
- মোবাইল নম্বর-এ নিজের নম্বর দিয়ে কোড পাঠান চাপুন
- ফোনে আসা কোডটা ভেরিফিকেশন কোড-এ বসিয়ে সাইন ইন করুন চাপুন
ঠিকঠাক হয়েছে কি না: আপনাকে আমার লার্নিং পাতায় নিয়ে যাবে। পাসওয়ার্ড লাগে না, প্রতিবার ফোনে আসা কোড দিয়েই ঢুকবেন।
কোড না এলে একটু অপেক্ষা করে কোড আবার পাঠান চাপুন। নম্বর ভুল হলে অন্য নম্বর ব্যবহার করুন চেপে ঠিক করে নিন।
প্যানেলের পাতাগুলো
| পাতা | কী আছে |
|---|---|
| আমার কোর্স | যে কোর্সগুলোতে ভর্তি আছেন, শেষবার কোথায় ছিলেন, আর সামনের ক্লাস |
| লাইভ ক্লাস | সব কোর্সের লাইভ ক্লাস একসাথে, আর মিস করা ক্লাসের রেকর্ডিং |
| আমার পরীক্ষা | কুইজ, পরীক্ষা আর তাদের ফল |
| আমার বই | যে বই কিনেছেন, আর একাডেমির বই স্টোর |
| চ্যাট | একাডেমির সঙ্গে কথা বলা |
| অগ্রগতি রিপোর্ট | কোন বিষয়ে কেমন করছেন |
| প্রোফাইল | নিজের আর অভিভাবকের তথ্য |
ফোনে প্রথম চারটা পাতা নিচের বারে থাকে, বাকিগুলো আরও-র ভেতরে। সেখানেই সাহায্য লিংক আছে, চাপলে এই নির্দেশিকা নতুন ট্যাবে খোলে।