একাডেমির মালিক
পেমেন্ট চালু করা
নিজের পেমেন্ট অ্যাকাউন্ট যুক্ত করা, যাতে ছাত্ররা অনলাইনে ফি দিতে পারে।
কোনটা যুক্ত করবেন
ছাত্রের দেওয়া টাকা যায় আপনার নিজের মার্চেন্ট অ্যাকাউন্টে। তাই আগে bKash, SSLCommerz বা aamarPay-এর কোনো একটাতে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে তাদের দেওয়া তথ্যগুলো হাতের কাছে রাখুন।
Nagad আর SurjoPay এখনো যুক্ত করা যায় না, চালু হলে তালিকায় আসবে।
যুক্ত করা
- Payment & SMS gateways খুলে Add payment gateway চাপুন
- Provider থেকে bKash, SSLCommerz বা aamarPay বেছে নিন
- মার্চেন্ট অ্যাকাউন্টের তথ্যগুলো বসান, যেমন Store ID আর Store password
- Mode-এ Live রাখুন। Sandbox শুধু পরীক্ষার জন্য, এতে আসল টাকা আসে না।
- Send OTP চাপুন। আপনার ফোনে আসা কোডটা বসিয়ে Verify & add চাপুন।
তথ্যগুলো সেভ হওয়ার সঙ্গে সঙ্গে এনক্রিপ্ট করা হয়, পরে আর দেখানো হয় না।
ঠিকঠাক হয়েছে কি না: গেটওয়েটা তালিকায় দেখাবে। এখন কোর্সের পাতা থেকে ভর্তি হতে গেলে ছাত্রকে পেমেন্টের পাতায় নিয়ে যাবে।
টাকার হিসাব
| যা জানতে চান | কোথায় |
|---|---|
| কে কত টাকা দিয়েছে | Transactions |
| কার কত বাকি | Enrollments, Due কলামে |
| মাসে আয় থেকে খরচ বাদ দিয়ে কত থাকল | Reports |
এটা আগে সেরে নিন