TutorEngine
সব বিষয়

একাডেমির মালিক

ক্লাসের সময়সূচি আর লাইভ ক্লাস

Read in English

লাইভ আর অফলাইন কোর্সে ক্লাসের সময় দেওয়া, ক্লাস নেওয়া, হাজিরা আর রেকর্ডিং।

ক্লাসের সময় দেওয়া

এটা আগে সেরে নিন

  1. Courses & modules-এ কোর্সের কার্ডে Class schedule → চাপুন
  2. Schedule class চাপুন
  3. Title, Date & time আর Duration (minutes) দিন। অফলাইন ক্লাস হলে Venue-তে কোথায় হবে লিখুন।
  4. Teacher থেকে কে ক্লাসটা নেবেন তা বেছে নিন। অনলাইন লাইভ ক্লাসে এটা দিতেই হয়।
  5. নিচের Schedule class চেপে সেভ করুন

ঠিকঠাক হয়েছে কি না: ক্লাসটা কোর্সের তালিকায় উঠবে, মেনুর Class schedule পাতাতেও দেখাবে। ভর্তি হওয়া ছাত্ররা ক্লাসের আগে একটা নোটিফিকেশন পায়।

লাইভ ক্লাস নেওয়া

লাইভ ক্লাস শুরু করেন সেই শিক্ষক, যাঁকে ক্লাসটার Teacher হিসেবে বেছে দেওয়া হয়েছে। তিনি একাডেমির ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্টে লগ ইন করে ক্লাসটা খোলেন। জুম বা মিট লাগে না, পুরোটা ব্রাউজারেই চলে। ছাত্র হাত তুললে শিক্ষক তাকে কথা বলতে দিতে পারেন।

নিজে পড়াতে চাইলে কোর্সের Teachers-এ নিজের নামের (you লেখা) ঘরে টিক দিন, আর ক্লাসের Teacher-এ নিজেকে বেছে নিন। তারপর একাডেমির ওয়েবসাইটে নিজের নম্বর দিয়ে লগ ইন করলে শিক্ষকতা পাতা থেকে ক্লাস শুরু করতে পারবেন।

হাজিরা

লাইভ ক্লাসের হাজিরা নিজে থেকেই ওঠে। কোর্সের ক্লাসের তালিকায় কোনো ক্লাসের পাশে Attendance চাপলে দেখবেন কে কখন ঢুকেছে, কখন বের হয়েছে, আর কতক্ষণ ছিল।

অফলাইন ক্লাসের হাজিরা হাতে দেওয়ার ব্যবস্থা এখনো নেই।

রেকর্ডিং

লাইভ ক্লাস শুরু হলে রেকর্ডিংও নিজে থেকে শুরু হয়। যে ছাত্র ক্লাসে থাকতে পারেনি, সে নিজের লাইভ ক্লাস পাতায় রেকর্ডিং দেখুন চেপে পরে দেখে নিতে পারে। অন্য কোথাও রাখা ভিডিও দিতে চাইলে ক্লাসের পাশে Add recording চেপে Recording URL-এ লিংকটা বসান।

ক্লাসের রেকর্ডিং ৯০ দিন পর নিজে থেকে মুছে যায়। কোনো ক্লাস বেশিদিন রাখতে চাইলে ভিডিওটা অন্য কোথাও রেখে Add recording দিয়ে লিংক বসান।