TutorEngine
সব বিষয়

একাডেমির মালিক

কোর্স খোলা

Read in English

ক্লাস লেভেল যোগ করা, কোর্স তৈরি, ফি ঠিক করা, আর রেকর্ডেড কোর্সে মডিউল ও লেসন দেওয়া।

আগে ক্লাস লেভেল

প্রতিটা কোর্স একটা ক্লাস লেভেলের নিচে থাকে, যেমন SSC ২০২৭ বা HSC 1st Year। কোনো ক্লাস লেভেল না থাকলে কোর্স খোলার সময় তালিকা ফাঁকা দেখাবে।

  1. Class levels খুলে Add class level চাপুন
  2. Name দিন, যেমন HSC 1st Year
  3. Order-এ একটা সংখ্যা দিন। ছোট সংখ্যার ক্লাস আগে দেখায়।
  4. Add class level চেপে সেভ করুন

কোর্স তৈরি

  1. Courses & modules খুলে New course চাপুন
  2. Title আর কোর্সের ছোট বিবরণ লিখুন, Class level বেছে নিন
  3. Course type বেছে নিন: Recorded, Online live বা Offline
  4. Teachers থেকে কে পড়াবেন তা বেছে নিন
  5. Pricing-এ ফি আর Payment type দিয়ে Create course চাপুন

ঠিকঠাক হয়েছে কি না: কোর্সটা তালিকায় Draft হিসেবে দেখাবে। ছাত্রদের দেখাতে চাইলে কার্ডের Publish চাপুন।

ফি নেওয়ার তিন উপায়

Payment typeকখন বেছে নেবেন
One-timeএকবারে পুরো ফি
Monthly subscriptionপ্রতি মাসে নির্দিষ্ট টাকা
Partial (advance + rest later)কিছু এখন, বাকিটা পরে। শুধু Online live কোর্সে চলে।

রেকর্ডেড কোর্সে লেসন দেওয়া

রেকর্ডেড কোর্স কয়েকটা মডিউলে ভাগ করা থাকে, প্রতিটা মডিউলের ভেতরে লেসন। লাইভ আর অফলাইন কোর্সে মডিউলের বদলে ক্লাসের সময়সূচি থাকে, সেটা পরের পাতায়।

  1. কোর্সের কার্ডে Manage modules → চাপুন
  2. Add module চেপে মডিউলের নাম দিন
  3. মডিউলের Lessons খুলে Add lesson চাপুন
  4. Content type বেছে নিন: ভিডিও, PDF, লেখা বা কুইজ। তারপর Add lesson চাপুন।

Content type পরে আর বদলানো যায় না। ভুল হলে লেসনটা মুছে আবার যোগ করুন। কুইজ ধরনের লেসন এখনো ছাত্রদের জন্য চালু হয়নি, ছাত্ররা খুললে "শীঘ্রই আসছে" দেখে। কুইজ নিতে চাইলে আপাতত Quizzes থেকে আলাদা কুইজ বানান।

কোনো লেসনে Free preview চালু করলে ভর্তি না হয়েও যে-কেউ সেটা দেখতে পারে। কোর্সের পাতায় নমুনা হিসেবে একটা-দুটো রাখলে ছাত্ররা বুঝতে পারে কেমন পড়ানো হয়।

ঠিকঠাক হয়েছে কি না: লেসনটা মডিউলের তালিকায় দেখাবে, আর কোর্সের পাতায় মডিউলের ভেতরে তার নাম আসবে।