TutorEngine
সব বিষয়

একাডেমির মালিক

পরিচিতি

Read in English

ড্যাশবোর্ডের কোন অংশে কী কাজ হয়, আর প্রথম সপ্তাহে কোন ক্রমে এগোবেন।

কোন কাজ কোথায়

লগ ইন করার পর বাঁ পাশে মেনু দেখবেন। নিচের তালিকায় মেনুর নামগুলো ঠিক সেভাবেই লেখা।

যা করতে চানমেনুতে যেখানে
ওয়েবসাইটের নাম, লোগো আর লেখা ঠিক করাওয়েবসাইট · Website
কোর্স খোলাCourses & modules
SSC, HSC-র মতো ক্লাস যোগ করাClass levels
লাইভ আর অফলাইন ক্লাসের সময়সূচি দেখাClass schedule
কুইজ আর পরীক্ষা নেওয়াQuizzes
পেমেন্ট নেওয়ার ব্যবস্থা করাPayment & SMS gateways
ছাত্র যোগ করাStudents
কে কোন কোর্সে ভর্তি, কার কত বাকিEnrollments
কে কত টাকা দিলTransactions
ছাড়ের কোড দেওয়াCoupons
নোট বা বই বিক্রিBooks
খরচ লিখে রাখাExpenses
মাসে মাসে আয় আর খরচReports
ছাত্রদের SMS পাঠানোSMS & campaigns
ওয়েবসাইটের মেসেজের উত্তর দেওয়াChat inbox
শিক্ষক যোগ করাTeachers
অফিসের স্টাফ যোগ করাStaff & permissions
TutorEngine-এর বিল আর ওয়ালেটWallet & billing
কত জায়গা ব্যবহার হয়েছেStorage

ড্যাশবোর্ড যা মনে করিয়ে দেয়

জরুরি কিছু বাকি থাকলে ড্যাশবোর্ড আলাদা করে দেখায়। যেমন ওয়েবসাইট এখনো খোলা না থাকলে Your site is not live, কোনো কোর্স প্রকাশ না করলে No published course yet, আর ছাত্রদের কাছে টাকা বাকি থাকলে মোট বকেয়ার অঙ্ক।

প্রথম সপ্তাহে যা করবেন

প্রথমবার হলে এই ক্রমে যান।

  1. একাডেমি খুলে ওয়েবসাইট সাজান
  2. প্রথম কোর্সটা খুলুন
  3. লাইভ বা অফলাইন কোর্স হলে ক্লাসের সময় দিন
  4. পেমেন্ট চালু করুন
  5. ছাত্র যোগ করুন
  6. শিক্ষক থাকলে তাঁদের যোগ করুন

ক্রম মেনে চলতেই হবে এমন নয়। কোনো কাজে আটকে গেলে বাঁ পাশ থেকে সরাসরি সেই পাতায় চলে যান।